Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
  • বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী
  • ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী
  • সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক
  • হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে মৌজা ও ভৌগোলিক সীমানা বিবেচনার দাবি
  • সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ
  • ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ
  • রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

By দৈনিক নবদিগন্ত03/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ মধ্য দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে একটি হস্তচালিত কাঠের নৌকা ও ৩৫ বস্তা সার জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় জব্দকৃত নৌকা ও সার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, বাংলাদেশি পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার এবং মিয়ানমার থেকে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত ও নদীকেন্দ্রিক এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সংঘবদ্ধ চোরাচালান দমনে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিবিড় নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে কৃষি অধিদপ্তরের আইনানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দিয়ে জব্দকৃত সার লাইসেন্সধারী সারের ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

টেকনাফ

Keep Reading

2 Mins Read

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

2 Mins Read

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

1 Min Read

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা 03/09/2026

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

03/09/2026

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

03/09/2026

সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.