সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সিমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামেএক যুবক নিহত হয়েছে।
সে সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহতের চাচা আব্দুল কাদির জানান প্রতিদিনের ন্যায় আজ সকালে নিহত যুবক সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়।
একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে তার আপন চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সাইফুল ইসলাম যুবকের মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।।
হবিগঞ্জ ৫৫বিজিবির সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলে কল ধরেন নাই এবং ওয়াটস আপে ক্ষুধে বার্তার কোনো উত্তর পাওয়া যায়নি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতংক বিরাজ করছে।

