এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“সচেতনতা সৃষ্টি করি, সুন্দর সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশাসনের দিকনির্দেশনা ও সহযোগিতায়, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পূর্ব সুখাতী (খেরবাড়ি) এলাকাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, অন্যায়-অবিচারমুক্ত গড়ে তোলার লক্ষ্যে, স্থানীয় এলাকাবাসীর সমর্থন নিয়ে “কমিউনিটি পুলিশিং কমিটি” গঠন করা হয়েছে।
এলাকাবাসীর উপস্থিতি এবং সমর্থনে-” কমিউনিটি পুলিশিং কমিটিতে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন শেষে, নতুন কার্য-নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেজাউল কবীর মিলন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু।
এছাড়াও (৪১) সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক,কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্য হিসেবে বিভিন্নজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ মাদক বিরোধী ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতার উদাত্ত আহবান জানান। মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা।
উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, পরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

