সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে(৩৬১) বোতল এসকাফ সিরাপ, (০৬) কেজি গাঁজা ও(০১) বোতল বিদেশী মদসহ(০১) জন মাদক ব্যবসায়ী গ্রেফতারহয়েছে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জের শায়েস্তগঞ্জ র্যাব-৯ এর অভিযানে মাধবপুর থেকে এসকাফ সিরাপ, গাঁজা ও বিদেশী মদসহ (০১) জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্প।
র্যাবসূত্রে জানানো হয়, (২৮/৮/২৬ইং) বৃহস্পতিবার রাত আনুমানিক (৩-১৫মিঃ) এর সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক ব্যক্তির বাড়ীতে অভিযান চালানোর সময় (২) দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাটের নিচে লুকানো অবস্থায় (৬০১) বোতল ইস্কাফ সিরাপ, (৬) কেজি গাঁজা, (০১) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে এবং পলাতক ব্যক্তি একসাথে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে রেখেছিল।
আটককৃত ব্যক্তি হলঃ ফাতেমা বেগম (২৫) স্বামী বাবুল মিয়া; পিতা আবুল কাশেম, মাতা পুতুল বেগম; গ্রাম রসুলপুর।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলবে।

