রিয়াদ, রূপগঞ্জ (নারায়গঞ্জ) প্রতিনিধিঃ
সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গর্বের বিষয় হয়েছেন বিশ্বজয়ী হাফেজ নূরুউদ্দিন জাকারিয়া। তার এই দারুণ সাফল্যকে উদযাপন করতে তাকে সংবর্ধনা দিয়েছে রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামে নূরুউদ্দিন জাকারিয়ার বর্তমান বাসায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় রংতুলি ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ফুল নিয়ে এই বিশ্বজয়ী হাফেজকে অভিনন্দন জানান।
সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূরুউদ্দিন জাকারিয়া। তার এই অসাধারণ অর্জনে বাংলাদেশ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্ব সৃষ্টি হয়েছে।
হাফেজ নূরুউদ্দিন জাকারিয়ার বাবা মাওলানা রুহুল আমিন। বর্তমানে নূরুউদ্দিন জাকারিয়া রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামে বাস করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবী শরিফ, আব্দুল্লাহ, কাউছার, অলি-উল্লাহ, রাব্বি, আরিফ মীর, সজিব, হাসান, সাব্বির, শামিম, হাবিবুরসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের পক্ষ থেকে হাফেজ নূরুউদ্দিন জাকারিয়ার বিশ্বজয়ী সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জ্ঞানচর্চা এবং পবিত্র কোরআনের খেদমতে আরও সাফল্য কামনা করেন রংতুলি ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
রংতুলি ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা বলেন, নূরুউদ্দিন জাকারিয়ার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের জন্যও গর্ব ও সম্মানের বিষয়। তার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করবে।

