সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগন্জ ক্যাম্প হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর এলাকায় চেক পোস্ট স্থাপন করে ২৬ কেজি গাঁজা ও একটি হায়েস গাড়ীসহ ৩ জনকে আটক করে।
র্যাব-৯ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকালে (৮-৫ মিনিটে) চেক বসিয়ে একটি কালো হায়েস গাড়ী থামানোর চেষ্টা করার সময় সন্দেহ হলে তাদেরকে প্রশ্ন করা হয়। তাদের থেকে জানা যায় গাড়ীতে অযোগ্য মাদক গাঁজা রয়েছে। তাদের স্বীকারোক্তিতে গাড়ীটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা জানান, সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- হিরন মিয়া (২২), পিতা- সারু মিয়া, বাসস্থান- সাড়েকোনা, মোঃ বায়েজিন মিয়া (২৬), পিতা- মৃত কবির মিয়া, বাসস্থান- কালিচং, উভয় থানার- চুনারুঘাট এবং মোঃ সাকিব মিয়া (২৩), পিতা- মোঃ আলফু মিয়া, বাসস্থান- বড়চর (শ্যামপুর), থানার- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

