Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | হবিগঞ্জের সাতছড়িতে মাটির নিচে পিস্তল-গুলি উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে মাটির নিচে পিস্তল-গুলি উদ্ধার

By দৈনিক নবদিগন্ত21/08/2026 সিলেট No Comments2 Mins Read
হবিগঞ্জের সাতছড়িতে মাটির নিচে পিস্তল-গুলি উদ্ধার
হবিগঞ্জের সাতছড়িতে মাটির নিচে পিস্তল-গুলি উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের কঠিন পাহাড়ি এলাকায় মাটির নিচে বিশেষ পদ্ধতিতে লুকানো ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সাতছড়ি বিওপির দায়িত্বশীল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদ অনুযায়ী সকালে ৪:৩০ টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে যায়। এসময় সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভিতরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের কঠিন পাহাড়ি ও ঘন জঙ্গলে তল্লাশি করা হয়।

একপর্যায়ে মাটির নিচে বিশেষভাবে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ব্যবহার করার জন্য দুর্বৃত্তরা এসব অস্ত্র ও গোলাবারুদ কঠিন পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছিল। তবে অস্ত্রগুলোর মালিকানা এবং কোথা থেকে এসেছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুযায়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি এসব অস্ত্রের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজিবি কঠোরভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

উল্লেখ্য যে, গত তিন মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের কঠিন সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২,৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।

Keep Reading

2 Mins Read

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন

1 Min Read

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে নারী মাদক কারবারি আটক

1 Min Read

সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির অভিষেক

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.