Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তাহিরপুরে সংঘর্ষ, নিহত ১

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তাহিরপুরে সংঘর্ষ, নিহত ১

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত15/08/2026 সিলেট No Comments2 Mins Read
শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তাহিরপুরে সংঘর্ষ, নিহত ১
শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তাহিরপুরে সংঘর্ষ, নিহত ১
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলার মধ্যে প্রতিবেশীদের আক্রমণে আল আমিন (৪৫) নামে একজন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল জানিয়েছেন, শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করে, ফলে তাকে চড় মারা হয়। এই বিষয়টি ওই শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হয়। এই ঘটনার কারণে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

জুয়েলের অভিযোগ, গতকাল শুক্রবার বিরোধ মীমাংসার জন্য তিনি এগিয়ে গেলে কয়েকজন তার ওপর আক্রমণ করে মারধর করে। পরে শনিবার দুপুরে তাদের বাড়ির সামনে এসে কয়েকজন গালিগালাজ করতে থাকে। এ সময় আল আমিন প্রতিবাদ করলে ১৫-২০ জন লোক দা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে আকস্মিক আক্রমণ চালায়। হামলাকারীরা আল আমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জুয়েলসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রানা মিয়া (৩০) ও রবিন মিয়া (২৫) রয়েছেন। রবিন মিয়া তোফাজ্জল মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এই আক্রমণ করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Keep Reading

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

2 Mins Read

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু,বাবা হাসপাতালে ভর্তি

1 Min Read

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ,অভিযুক্ত আটক

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.