Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | নবান্নে বৈঠকের পরে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা

নবান্নে বৈঠকের পরে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত01/03/2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
নবান্নে বৈঠকের পরে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৌরভ দত্ত, কলকাতা:

নির্ধারিত সময়েই হবে বাংলায় ভোট। গত কয়েকদিন আগেই এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে ভোট ঘোষণা হবে তা নিয়ে রয়েছে জল্পনা। রবিবার কমিশনের প্রতিনিধিদলের আসার কথা থাকলেও নবান্নের অনুরোধে সাড়া দিয়ে তা স্থগিত রাখা হয়েছে। ফলত জল্পনা আরও তীব্র হয়েছে। এর মধ্যেই জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। যেখানে একদিকে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হতে পারে, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার-সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন।

সোমবার সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হবে। প্রথম ধাপে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও) এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। দ্বিতীয় ধাপে আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন। মূলত নিরাপত্তা নিয়ে এই বৈঠক হতে পারে বলে খবর। ইতিমধ্যে বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর।

বৈঠক হবে মঙ্গলবার। দুই ধাপেই সিইও, এনফোর্সমেন্ট এজেন্সি যেমন আয়কর, নারকোটিক্স ব্যুরো আরবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- রাজ্য পুলিশের নোডাল অফিসার-সহ একাধিক এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। যেখানে একাধিক বিষয়ে চূড়ান্ত রূপরেখা কমিশন তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগের সূচি অনুযায়ী, রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। সোমবার জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁদের। কিন্তু নবান্নের অনুরোধে পুরো বিষয়টি স্থগিত রাখা হয়।

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগেই জানান, রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। সিবিএসই এবং আইসিএসই পরীক্ষাও চলছে। ৩ মার্চ রয়েছে দোলযাত্রা। এই পরিস্থিতিতে রাজ্যের অনুরোধে কমিশনের প্রতিনিধিরা সফর স্থগিত রেখেছেন। ওই সফর স্থগিত হয়ে যাওয়ায় প্রশ্ন ওঠা শুরু করে, তাহলে নির্ধারিত সময়ে ভোট ঘোষণা করে সেটা সম্পন্ন করা সম্ভব হবে তো? ওই প্রশ্নের জবাবে কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয়, ভোট সময় মতোই হবে।

ভারত ভোট

Keep Reading

2 Mins Read

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি, বাংলাদেশের সংহতি

8 Mins Read

দখলের ডাইনিং টেবিলে পরিবেশিত বিশ্ব

4 Mins Read

মুর্শিদাবাদে বাংলাদেশমুখী অস্ত্রের চালান, তামাবিল সড়কে নজরদারি নিয়ে প্রশ্ন

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.