মোঃ আল-মাহফুজ শাওনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মৃত শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জুলাই ২০২৬ (বুধবার) আসরের নামাজের পর খুলনা মহানগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পাঁচটি থানা, ৩১টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মরহুম শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরোও পড়ুন
| নাসিরনগরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি |
এ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

