রহমত আরিফ, ঠাকুরগাঁ সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গড়েয়া ইসলামী ব্যাংক শাখার জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঠাকুরগাঁও শাখার প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, সিনিয়র অফিসার হাবিবুর রহমান, গড়েয়া ইসলামী ব্যাংক শাখার মালিক সাইফুর রহমান, বিএনপির সভাপতি এনামুল হক সরকার ও রেদওয়ানুল ইসলামসহ গড়িয়া মডেল স্কুলের হুমায়ুন কোবির আহমেদ (হুমায়ুন), শাখার গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণির মানুষ।
এ সময় ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের উন্নত সেবা দেওয়া, ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গ্রাহক বান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
আরোও পড়ুন
| নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা |
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের বিশ্বাস ও সন্তুষ্টিই ব্যাংকিং সেবার মূল ভিত্তি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী দ্রুত ও মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক তার কার্যক্রম আরও সচল করতে কাজ করে যাচ্ছে।
গ্রাহক সেবা মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্ভাসিত অংশগ্রহণ দেখা যায়।

