Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বিনোদন | কেউ নাম জিজ্ঞেস করলে বলব, আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসান

কেউ নাম জিজ্ঞেস করলে বলব, আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসান

By অনলাইন ডেস্ক28/02/2026 বিনোদন No Comments2 Mins Read
কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাংলাদেশের সিনেমার জগতে দীর্ঘ সময় ধরে অসাধারণ অবদানের জন্য সম্প্রতি একুশে পদকে সম্মানিত হয়েছেন খ্যাতনামা অভিনেত্রী ববিতা। এই বিশেষ মুহূর্তে তাঁর প্রতিভা ও শিল্পী হিসেবে অর্জনের প্রশংসা করে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। জয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস।’

জয়া আহসান শৈশব থেকেই ববিতার অভিনয়ের ভক্ত। ব্যক্তিগতভাবে তিনি ববিতাকে পছন্দ করেন। শৈশবের এই পছন্দের শুরু নিয়ে তিনি লিখেছেন, ‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের বড় হাইহিল পরে বেড়ে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে তার জবাবে বলতাম, আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক-অ-বিতা।’

দেশের সিনেমা অঙ্গনে প্রত্যেকে ববিতা অনুকরণীয়। জয়া মনে করেন, ‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তাঁর কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়।’

ববিতার অভিনয়গুণে অনেক সিনেমা যেন প্রাণ পেয়েছে। যাঁর অভিনয়ের একটা আলাদা শক্তি। ‘বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তাঁর (ববিতা) অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তাঁর অভিনয়ের শক্তিতে।’

মেধার কারণে তিনি দেশের বাইরে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অশনি সংকেত’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হন।

সেই প্রসঙ্গে জয়া লিখেছেন, ”সেই অবিকশিত সিনেমাজগত থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্ব সিনেমার। তাঁর চরিত্রগুলো শুধু বিশ্বাসযোগ্যই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে আমাদের অভিজ্ঞতার অংশ। তাঁর কাছ থেকে আমাদের নেওয়ার, পাওয়ার, শেখার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোকেরাই নই, বাংলাদেশের মানুষেরা তাঁর কাছে পরিশোধের অতীত ঋণে আবদ্ধ।”

পোস্টের শেষে জয়া লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন মানুষের হৃদয়ের ভালোবাসা। তাঁকে অসীম অভিনন্দন, সব সময়।’

Keep Reading

2 Mins Read

রাহুল অরুণোদয়ের শেষ ছবি ‘ছবিওয়ালা’র বিশেষ প্রদর্শনী, সম্মানিত চিত্রগ্রাহকরা

3 Mins Read

পাঁচ দিনেই শতকোটি, ১৫০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’

4 Mins Read

শিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.