সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুরু হলো।
গতকাল শনিবার ( ২৫/০৭/২০২৬ খ্রিঃ) তারিখে হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে আয়োজনের মাধ্যমে শুরু হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
এই উদ্বোধনী অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আজমিরীগঞ্জ-বানিয়াচং এর সংসদ সদস্য ডাঃ সাখাওয়াত হোসেন জীবন এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক, জেলা বি এন পি, এর যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক সেলিম, কামাল উদ্দিন সেলিম।
আরোও পড়ুন
| শেরপুরে লেকার ফার্নিচার শিল্পের বিকাশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ |
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সম্মানিত ব্যক্তিরা ও ক্রীড়াপ্রেমী জনতা এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ক্রীড়ার উন্নয়নে বর্তমান সরকার জেলা, উপজেলা এবং শিক্ষাঙ্গনে ক্রীড়া সংস্কৃতির উপর গুরুত্ব দিচ্ছে।

