Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান
  • সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
  • নাগেশ্বরীতে সারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
  • তেরোখাদা আওয়ামী লীগের কথিত ‘মোল্লা বাহিনী’র প্রধান ফরিদ মোল্লা গ্রেপ্তার
  • নোয়াখালীর হাতিয়ায় আবারও শ্রেণীকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী
  • ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান
  • কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ
  • নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | খুলনায় আধুনিক জিয়া হলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

খুলনায় আধুনিক জিয়া হলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

By দৈনিক নবদিগন্ত25/07/2026 খুলনা No Comments4 Mins Read
খুলনায় আধুনিক জিয়া হলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
খুলনায় আধুনিক জিয়া হলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনার শিববাড়ি মোড়ে আকর্ষণীয় বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত শেষ করা এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক স্থায়ী ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি এলাকায় ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতারা কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনার কোন দিকেই ‘নাই’ আর ‘নাই’ দেখা যাচ্ছে। বিভাগীয় শহর খুলনা অনেকদিন ধরে উন্নয়ন থেকে বাদ পড়েছে। আন্দোলন-সংগ্রাম ছাড়া খুলনার কোন দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি। তাই রাজনৈতিক ভিন্নতা ভুলে খুলনাবাসীকে এক হয়ে তাদের অধিকার দাবি করতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জিয়া হল বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে আধুনিক নকশা তৈরি করে সুন্দর ও বহুমাত্রিক একটি আধুনিক জিয়া হল নির্মাণের কাজ শুরু করতে হবে। পাশাপাশি গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, এক সময়ের শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ খুলনা আজ অনেকটাই স্থবির। বন্ধ শিল্প-কলকারখানা দ্রুত চালু করে স্থানীয় অর্থনীতি সচল ও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান তারা।

মানববন্ধনে উত্থাপিত অন্যান্য দাবি

মানববন্ধন থেকে খুলনার উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। এসব দাবি হচ্ছে—

১. খুলনা বিমানবন্দর অবিলম্বে নির্মাণ করা;
২.
পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা;
৩.
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন;
৪.
অর্থনৈতিক জোন স্থাপনের জন্য দ্রুত স্থান নির্ধারণ;
৫.
খুলনায় মেরিন একাডেমি ও নবথিয়েটার নির্মাণ;
৬.
রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জমি পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা;
৭.
রূপসা রিভার ভিউ পার্ক নির্মাণ এবং খুলনা শহরের পরিধি বৃদ্ধি;
৮.
খুলনা টেক্সটাইল মিলের অব্যবহৃত জায়গা পরিকল্পিতভাবে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা।

মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, খুলনাবাসী দীর্ঘদিন ধরে অবজ্ঞা ভোগ করছে। এই অবজ্ঞার অবসান না হলে ভবিষ্যতে খুলনার জনগণের সঙ্গে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরোও পড়ুন

বৈধ অভিবাসন ও দক্ষ জনশক্তি গঠনে রামপালে সেমিনার

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামের খুলনা মহানগর আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও এস এম আসাদুজ্জামান মুরাদসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এছাড়া উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সাংবাদিক অধ্যাপক মো. আবুল বাসার ও মো. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের নেতা এইচ এম তাজুল ইসলাম, মো. ইমন শেখ ও রাকিব হাসান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, আনজিরা খাতুন, আফরোজা জামান ও অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলুসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এ সময় নাগরিক ফোরামের মহাসচিব এস এম একবাল হাসান তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএসের সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক মো. সবুর মোড়ল, ”আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহ্বায়ক আল জামাল ভূঁইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উন্নয়ন কমিটির নেতা প্রকৌশলী সরদার রফিকুল আলম, বিশ্বাস জাফর আহমেদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ আরিফ নেওয়াজ, প্রকৌশলী সেলিমুল আজাদ, ইলিয়াস মোল্লা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এস এম মোর্শেদ উদ্দিন, ইদ্রিস আলী খান, অ্যাডভোকেট এস এম মারুফ আহমেদ, সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, অধ্যাপক এম এ মান্নান বাবলু, শামসুজ্জামান সঞ্চল, সুজনের সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মো. জাহিদুর রহমান নাইম, মসিউর রহমান রমজান, ড. তাহিরুল আহসান ত্বহা, ডা. আবুল সাহেদ, রবিউল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা মহানগরের সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে খুলনার উন্নয়নহীনতা বন্ধ এবং দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

মানববন্ধন

Keep Reading

2 Mins Read

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

2 Mins Read

তেরোখাদা আওয়ামী লীগের কথিত ‘মোল্লা বাহিনী’র প্রধান ফরিদ মোল্লা গ্রেপ্তার

1 Min Read

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান

সিলেট 14/09/2026

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

14/09/2026

নাগেশ্বরীতে সারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

14/09/2026

তেরোখাদা আওয়ামী লীগের কথিত ‘মোল্লা বাহিনী’র প্রধান ফরিদ মোল্লা গ্রেপ্তার

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.