🖨️ News Print
সারোয়ার নেওয়াজ শামীমঃ
সিলেট রেঞ্জের ডিআইজি হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পরিদর্শন করেন যাতে পুলিশ সেবার মান নিশ্চিত হয়।
বুধবার (২২/০৭/২০২৬খ্রিঃ) তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর থানা দুই বছরে একবার পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ, মাধবপুর সার্কেলের এএসপি ও মাধবপুর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা।
পরিদর্শনের সময় ডিআইজি থানার সার্বিক আইন-শৃঙ্খলা, মামলা নিষ্পত্তির অগ্রগতি, অস্ত্রাগার, হাজতখানা, রেকর্ডপত্র এবং থানার পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে দেখেন। এসময় থানায় কর্মরত সবাইকে সঙ্গে আলোচনা করেন এবং জনগণকে উন্নত এবং কার্যকর পুলিশ সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন।

