মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফ-উখিয়ায় প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থানরত অনশন কর্মসূচির প্রায় ৮০ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষ, প্রশাসন ও উখিয়া-টেকনাফের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। অনশনরত টেকনাফের তরুণ সাইফুল ইসলাম জেহাদীর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বলে দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয়রা।
সমর্থকদের দাবি, দীর্ঘ সময় অনশন চলার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর আলোচনা বা সমাধানের চেষ্টা নেই। তারা বলেন, “টেকনাফের সন্তান সাইফুল ইসলাম জেহাদী একাই অনশনের ঘোষণা দিয়েছেন। তার প্রতি কোনো অঘটন ঘটলে তার দায় রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে নিতে হবে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনশন কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই দ্রুত আলোচনা করে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। স্থানীয় কয়েকজন নাগরিক জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে উখিয়া-টেকনাফ এলাকায় উত্তেজনা বাড়তে পারে।
আরোও পড়ুন
| টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনকারীর প্রতি ডুসাট পরিবারের সংহতি |
অনশনকারীর সমর্থকদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সতর্ক করে বলেন, “টেকনাফে বিশৃঙ্খলা এড়াতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তবে এ বিষয়ে টেকনাফ -উখিয়া উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

