Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান
  • কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ
  • নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
  • গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | নড়াইলে মৎস্যঘের মালিককে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

নড়াইলে মৎস্যঘের মালিককে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

By দৈনিক নবদিগন্ত19/07/2026 খুলনা No Comments2 Mins Read
নড়াইলে মৎস্যঘের মালিককে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জালালসী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর জালাল মোল্যা (৬৫)-কে কুপিয়ে আঘাত করে তার মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

তবে লোহাগড়া থানার ওসির নির্দেশে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করলেও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভুক্তভোগী নুর জালাল মোল্যা বলেন, এ বিষয়ে তিনি একই ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আশিক হোসেন, নুর মিয়ার ছেলে মো. রাজু মুসল্লী এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নিজের মাছের ঘের থেকে কাজ শেষে নড়াইল শহরের দিকে যাওয়ার সময় বিলের মধ্যে তিনটি মোটরসাইকেলে এসে অভিযুক্তরা তার পথ রোধ করে।

এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে নেয়। ভুক্তভোগীর অভিযোগ, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয়। এতে তার ডান হাতের আঙুলে গুরুতর আঘাত হয় এবং তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে তার ভাই মঞ্জুর হোসেন মোল্যার সহযোগিতায় তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নেন।

আহত নুর জালাল মোল্যা বলেন, “অভিযুক্তদের সঙ্গে আমার পূর্ব কোনো বিরোধ ছিল না। তাদের আচরণ দেখে মনে হয়েছে তারা নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা জোগাড় করতেই তারা আমার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি নিয়ে যায়। ১৬ জুলাই পুলিশ ফাঁড়ি থেকে মোটরসাইকেলটি ফিরিয়ে পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। আমি প্রশাসনের কাছে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি ঘটনাটির নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছি।”
নলদি পুলিশ ফাঁড়ির এসআই আজিজ বলেন, “ওসির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ১৬ জুলাই বাদী ফাঁড়ি থেকে মোটরসাইকেলটি গ্রহণ করেছেন।”

অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নলদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদীর বিরুদ্ধে অভিযোগ থাকার কথা উল্লেখ করেন। তবে বাদীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ রয়েছে কি না সে বিষয়ে সুনির্দিষ্ট উত্তর তিনি দেননি।

এদিকে আলোচিত এ ঘটনায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার হলেও এখনও কাউকে গ্রেপতার না করায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ছিনতাই নড়াইল

Keep Reading

1 Min Read

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

1 Min Read

নড়াইলে সোনালী লাইফের ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

1 Min Read

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান

ঢাকা 14/09/2026

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

14/09/2026

গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.