Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব
  • টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ
  • টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই
  • রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • গঙ্গাচড়ায় তিস্তা মাত্র ৬০ মিটার দূরে, চোখের সামনে বিলীনের শঙ্কায় বিদ্যালয়
  • রামপালে ১৯টি প্রতিষ্ঠানে ৯০০টি ফলজ চারা বিতরণ করলো নজরুল ইসলাম ও খাদিজা সিদ্দিকী ট্রাস্ট
  • মাদারীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডোপটেস্ট বিষয়ে অবহিতকরণ সভা
  • ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে আকস্মিক বন্যায় ৩৮০ পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা শুরু

টেকনাফে আকস্মিক বন্যায় ৩৮০ পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা শুরু

By দৈনিক নবদিগন্ত12/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফে আকস্মিক বন্যায় ৩৮০ পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা শুরু
টেকনাফে আকস্মিক বন্যায় ৩৮০ পরিবার ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা শুরু
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সড়ক। নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে নিরাপদ পানীয় পানির তীব্র সংকট।

এমন পরিস্থিতিতে স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের শুরু থেকেই যুব স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা এবং অন্যান্য মানবিক অংশীজনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করছেন। তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সীমিত পরিসরে শুকনো খাবার ও নিরাপদ পানীয় পানি বিতরণ, পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চাহিদা নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে অনেক পরিবার নিজ বাড়িতে অবস্থান করলেও রান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।

SHAY-এর প্রতিনিধি আলম মুহাম্মদ রাসেল বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়ে আমরা দেখেছি, মানুষ তাদের পানিতে ডুবে থাকা ঘর দেখাচ্ছেন। প্রায় সবাই একই অনুরোধ করেছেন—‘আমাদের নলকূপ ডুবে গেছে। আমাদের নিরাপদ খাওয়ার পানি দিন।’ এই বাস্তবতা আমাদের আরও দ্রুত স্থানীয় প্রশাসন, কমিউনিটি এবং মানবিক অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সহায়তা পৌঁছে দিতে উদ্বুদ্ধ করেছে।”

তিনি আরও জানান, জরুরি সাড়া কার্যক্রমের প্রথম ধাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবার, অর্থাৎ প্রায় ১ হাজার ৯০০ মানুষের কাছে শুকনো খাবার, নিরাপদ পানীয় পানি, জরুরি ত্রিপল, ওরাল রিহাইড্রেশন সল্ট (ORS) এবং নারী ও কিশোরীদের জন্য ডিগনিটি কিট বিতরণ করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।

যুব নেতৃত্বাধীন সংগঠনগুলো জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারি প্রতিষ্ঠান, মানবিক সংস্থা, দাতা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি জীবনরক্ষাকারী সহায়তা জোরদারের আহ্বান জানানো হয়েছে

জরুরি সহায়তা

Keep Reading

2 Mins Read

টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

2 Mins Read

টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

3 Mins Read

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

চট্টগ্রাম 03/09/2026

টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারের আগে ৩৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

03/09/2026

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই

03/09/2026

রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.