Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | সিলেটে এসআই খবিরের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ;অপসারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সিলেটে এসআই খবিরের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ;অপসারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

By দৈনিক নবদিগন্ত09/07/2026 সিলেট No Comments2 Mins Read
সিলেটে এসআই খবিরের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ;অপসারণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৈয়দ আমান উল্লাহ্, স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) খবিরের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানি, পুলিশি নির্যাতন, ব্ল্যাকমেইল ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে তার অপসারণ, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কাজির বাজারের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেলে কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক ব্যবসায়ী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আজিজুল হক আরজু এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাহেদ আহমদ ও ইকবাল হাসান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসআই খবির দীর্ঘদিন ধরে নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় জড়ানো, পুলিশি হয়রানি এবং অর্থ আদায়ের মাধ্যমে হয়রানির শিকার করে আসছেন। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ পরিশোধ না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগ এনে মামলা দেওয়া হয়।

বক্তারা বলেন, তারা বৈধভাবে ভাঙারি ও ক্যারেটের ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মালামাল নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করলেও এসআই খবির তা চোরাই মালামাল হিসেবে আখ্যা দিয়ে মামলা করেন এবং নিয়মিত সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, অবৈধ উপার্জনের মাধ্যমে এসআই খবির নগরীতে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ব্যবসায়ীরা বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাস করি। অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নিরপরাধ মানুষকে হয়রানি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধনে রফিক মিয়া, ফটিক মিয়া, দিলু মিয়া, শাওন আহমদ, সিরাজ উদ্দিন, আবুল হোসেন, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম, রবি ইসলাম, আলা-আমিন, তপু আহমদ, সালেক, নাবিল আহমদ, বাবলু, অর্পণ, নয়ন মিয়া, জীবন, অন্তর, মান্না, হানিফ, হাসান, মোতাহির, মিছবাহ উদ্দিন, রহমান, জাহির, সামাদ, সানি, রিফাত আহমদসহ আরও অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীদের বক্তব্য। এ বিষয়ে এসআই খবির বা সিলেট মহানগর পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

অভিযোগ মানববন্ধন সিলেট

Keep Reading

1 Min Read

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

2 Mins Read

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.