মো: আল-মাহফুজ শাওনঃ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
সম্প্রতি সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে গত ১৩ মে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
নবগঠিত কমিটির সহ-সভাপতিদের মধ্যে আরও রয়েছেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

