Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ‘সাজানো’ দাবি বিএনপি নেতার

সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ‘সাজানো’ দাবি বিএনপি নেতার

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত08/07/2026 রাজশাহী No Comments2 Mins Read
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ‘সাজানো’ দাবি বিএনপি নেতার
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ‘সাজানো’ দাবি বিএনপি নেতার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলায় গণঅধিকার পরিষদের এক নেতার করা মারধর ও ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন।

বুধবার (৮ জুলাই) বিকেলে সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। জয়নাল আবেদীন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুলাই গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে যে অর্থ লেনদেন ও ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জয়নাল আবেদীনের দাবি, ‘মেসার্স জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাকির হোসেন জানিয়েছেন, গত দুই থেকে তিন মাসে অভিযোগকারী মামুনের সঙ্গে তাঁর কোনো অর্থ লেনদেন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট অডিও বক্তব্য তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অভিযোগের দিন কোনো অর্থ লেনদেন কিংবা অভিযোগকারীর উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ অভিযোগ প্রচার করছে।

তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটিত হলে বিষয়টি স্পষ্ট হবে।

সংবাদ সম্মেলনে শেরকোল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বিষয়ে গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান মামুন পূর্বে ভিন্ন দাবি করেছেন। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তই চূড়ান্ত বিবেচিত হবে।

ছিনতাই বিএনপি

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.