Site icon দৈনিক নবদিগন্ত

স্বাস্থ্যখাতে অবনতি, অভিযোগ রিজভীর

স্বাস্থ্যখাতে অবনতি, অভিযোগ রিজভীর

বিগত দেড় দশক ধরে দেশের স্বাস্থ্যখাত যথাযথ গুরুত্ব পায়নি এবং অন্তর্বর্তী সরকারের সময়েও অবহেলার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ স্লোগানে আয়োজিত র‌্যালিটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ খাতের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের আহ্বান জানান।

রিজভীর দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে অবহেলা চলছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও গাফিলতির কারণে এ খাতের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

Exit mobile version