দৈনিক নবদিগন্ত

ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কবলে

ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কবলে

ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কবলে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসি এলাকায় উড্ডয়ের কিছুক্ষণ পরই ফিরে আসে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্পের বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে উক্ত বিমানটি বোয়িং ৭৪৭ মডেল। তবে উড্ডয়ের পর বিমানটিতে ‘ছোট একটি বৈদ্যুতিক সমস্যা’ সনাক্ত হওয়ায় নিরাপত্তার জন্য বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেয়া হয়।

বিমানে থাকা এক সাংবাদিকের বরাতে জানা গেছে, উড্ডয়ের সঙ্গে সঙ্গে প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।

বিমানের পরিবর্তে ট্রাম্পকে ছোট আকারের বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। এই নতুন বিমানটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পর উড্ডয়নের মাধ্যমে সফর চালিয়ে যায়।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত দুটি এয়ার ফোর্স ওয়ান বিমান প্রায় চার দশক ধরে ব্যবহৃত হচ্ছে। নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান তৈরির কাজ চলছে বোয়িংয়ের মাধ্যমে, কিন্তু নানা জটিলতার কারণে প্রকল্পটি একাধিকবার বিলম্বিত হয়েছে।

Exit mobile version