
আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি:
নুরনবীর বয়স মাত্র ৩ বছর। ছোট্ট এই শিশুটির মা-বাবা দুজনেই মানসিকভাবে অসুস্থ হওয়ায় তার দেখাশোনার দায়িত্ব পালন করছেন দাদা-দাদি। কিন্তু আজ তারা এক অসহায় পরিস্থিতির মুখোমুখি।
প্রায় দুই মাস আগে নুরনবী একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। একটি ভ্যানের চাকা তার শরীরের স্পর্শকাতর অংশের ওপর দিয়ে চলে যায়। এতে তার ডান অণ্ডকোষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাম অণ্ডকোষ স্বাভাবিক অবস্থান থেকে সরে যায়। বর্তমানে শিশুটি তীব্র ব্যথা ও যন্ত্রণায় দিন কাটাচ্ছে।
চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার করানো জরুরি। বাম অণ্ডকোষ অপারেশনের মাধ্যমে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং ডান অণ্ডকোষ অপসারণের প্রয়োজন হতে পারে। এই চিকিৎসার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। সময়মতো অপারেশন না হলে ভবিষ্যতে শিশুটির স্থায়ী শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
নুরনবীর চিকিৎসার জন্য তার দাদা-দাদি ইতোমধ্যে পরিবারের একমাত্র আয়ের উৎস চার্জার ভ্যান বিক্রি করেছেন। এমনকি বাড়ির ছাগল বিক্রি এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ১ লাখ টাকা ব্যয় করেছেন। বর্তমানে তাদের পক্ষে চিকিৎসার বাকি খরচ বহন করা সম্ভব নয়।
তাই সমাজের সকল হৃদয়বান ও মানবিক মানুষের কাছে আবেদন, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সাহায্যও নুরনবীর সুস্থ জীবনের আশার আলো হতে পারে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ/রকেট: 01790448455
ডাচ-বাংলা ব্যাংক: 2071580260847
বিশেষ ধন্যবাদ জানাই Arifur Rahman Chowdhury এবং Zafar Nazipur-কে, যারা শুরু থেকেই শিশুটির পরিবারের খোঁজখবর রাখছেন এবং সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।
যদি আর্থিক সহযোগিতা করা সম্ভব না হয়, তাহলে অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হয়তো নুরনবীর জীবন বাঁচানোর কারণ হতে পারে।
মানুষ মানুষের জন্য।