প্রিন্ট এর তারিখ: জুলাই ২১, ২০২৬, ৭:০৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ১২:৩৮ এ.এম.

নড়াইলে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে রামচন্দ্রপুর গ্রামের পাচুরিয়া পাড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকালে নড়াইল সদর উপজেলা আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জান্নাতুল (৫) এর পিতা: মফিজুর রহমান। অভিযুক্ত প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম রবি (৩০) শিশুটি জান্নাতুলকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বিকাল থেকে খুঁজে পাওয়া যায়নি, তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল। অনেক সময় ধরে সে বাড়ি ফিরে না আসায়, তার স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। খোঁজার এক পর্যায়ে তাকে প্রতিবেশী মোঃ রবিউল ইসলামের ঘরের মধ্যে কাথায় জড়ানো অবস্থায় পাওয়া যায়।

এই সময় মোঃ রবিউল ইসলাম রবি বাড়িতে ছিলেন না। শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর স্বজনরা দোষী মোঃ রবিউল ইসলাম রবি জন্য কঠোর শাস্তি দাবি করেছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান বলেন, দোষীকে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেছে এলাকাবাসী।