স্বামী বদলের আবেদন, আদালতে দুই বোনের চাঞ্চল্যকর মামলা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক ব্যতিক্রমধর্মী পারিবারিক মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার শুরু একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে ভায়রাভাই জোরপূর্বক নিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্ট…
