মুগদায় ফুলের হাসি স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধন
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধ: রাজধানীর মুগদায় জে.এস গ্রামার হাইস্কুলের প্রবেশদ্বারে উদ্দীপনাময় পরিবেশ ও জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়, সুবিধাবঞ্চিত ও বয়স্কদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম “ফুলের হাসি স্কুল”-এর নতুন শাখা। একই সঙ্গে মানবিক সংগঠন “সুফিয়া খাতুন ফাউন্ডেশন”-এর কার্যক্রমও শুরু করা হয়। “যার নাই শিক্ষা, তার নাই রক্ষা; সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো” এই স্লোগান নিয়ে এগিয়ে যান তসলিম হাসান হৃদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী ও ফুলের হাসি স্কুলের উপদেষ্টা রবি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এবং আইনপ্রণেত্রী বেগম খালেদা জিয়ার অফিসের সাবেক রাজনৈতিক উইং কর্মকর্তা ও বাংলাদেশ…
