সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ রক্ষায় টেকসই পাথরের ক্রস বেড়িবাঁধ নির্মাণের দাবি
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপ অনেক সময় ধরে মারাত্মক ভাঙনের সম্মুখীন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন, সমুদ্রের স্তরের উত্থান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছরই দ্বীপ দুখানের বিস্তৃত অংশ ক্ষতির শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বীপগুলোর নিরাপত্তার জন্য দ্রুত টেকসই পাথরের ক্রস বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে স্থানীয় অধিবাসী, পরিবেশ সচেতন…
