ডুমুরিয়ায় রক্ষাবাঁধ মেরামত শুরু, স্বস্তির আশায় দ্বীপ-বেষ্টিত দুই গ্রামবাসী
মো: আল-মাহফুজ শাওন: খুলনার ডুমুরিয়া উপজেলা-এর সাহস ইউনিয়নের তেলিগাতি ও ভদ্রা নদীর মোহনায় অবস্থিত বাঁশতলা ও লতাবুনিয়া গ্রামে অবশেষে রক্ষাবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সরকারি বরাদ্দ না থাকলেও বাড়িঘর ও ফসল রক্ষায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে গত এক সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিকে নদী বেষ্টিত হওয়ায় মূল ভূখণ্ড থেকে…
