২৮ ঘণ্টার বেশি ফুটবল শূন্যে ভাসিয়ে বিশ্ব রেকর্ড
একজন ফুটবলারের জন্য বল নিয়ন্ত্রণে রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা সবে ফুটবল খেলা শুরু করেছেন, তাঁদের জন্য একটানা ১০ বার বল জাগলিং করাটাই যথেষ্ট কঠিন হতে পারে। সেখানে টানা ২৮ ঘণ্টা ২১ মিনিট ২ সেকেন্ড ফুটবল জাগলিং করা অবিশ্বাস্যই বটে। তবে এ অবিশ্বাস্য ক্রীড়ানৈপুণ্যই দেখিয়েছেন ড্যানিয়েল ইয়াকব নামের একজন সুইডিশ ফুটবলপ্রেমী। ড্যানিয়েল ইয়াকব এ পুরোটা…

