জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%
২০২৬ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮.৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। রপ্তানিকারকরা জানান, গত বছরের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কই এই পতনের প্রধান কারণ। একই সময়ে চীন ও ভারতের রপ্তানি আরও বেশি হারে কমেছে। তবে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানি…
