Site icon দৈনিক নবদিগন্ত

হৃদয়ের নেতৃত্বে মাঠে বাংলাদেশ, অভিষেক সাকলাইনের

হৃদয়ের নেতৃত্বে মাঠে বাংলাদেশ, অভিষেক সাকলাইনের

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। বাংলাদেশ দলের ফিজি ও দেলোয়ার হোসেন শিবা জানান, পরীক্ষায় লিটনের বাম পায়ের কাফ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তাওহিদ হৃদয় । নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়।মাসলে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে এবং তিনি দ্রুত সেরে উঠছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হলে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে।

এদিকে, এই ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার আব্দুল গাফফার সাকলাইনের। স্বাগতিকরা একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলেও রয়েছে নতুন দুইটি মুখ। জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের যাত্রা শুরু করছেন এই ম্যাচের মাধ্যমে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, পারভেজ ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা।

Exit mobile version