Site icon দৈনিক নবদিগন্ত

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি-টোয়েন্টি

বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সাগরিকায় অনুষ্ঠিত এই ম্যাচে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন।

বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময় ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যেসব দর্শক টিকিট কিনেছেন তারা টিকিটের মূল্য ফেরত পাবেন।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ও সিদ্ধান্তমূলক ম্যাচটি আগামী ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Exit mobile version