দৈনিক নবদিগন্ত

বৃষ্টিতে সংক্ষিপ্ত ম্যাচে রাজস্থান জয়ী

বৃষ্টিতে সংক্ষিপ্ত ম্যাচে রাজস্থান জয়ী

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ১৩তম ম্যাচে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত ম্যাচে রাজস্থান রয়্যালস ২৭ রানের ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে।

টস জিতে ফিল্ডিং নেওয়া মুম্বাইয়ের সিদ্ধান্ত শুরু থেকেই ব্যর্থ প্রমাণিত হয়। সংক্ষিপ্ত পাওয়ারপ্লেতে (৩.২ ওভার) বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বাই বোলারদের উপর আক্রমণ চালিয়ে ৫৯ রানের ঝড় তুলেন। বৈভব ৩৯ রান করে আউট হলেও জয়সওয়াল থামেননি। রিয়ান পরাগের সঙ্গে জুটি গড়ে তিনি ইনিংস এগিয়ে নেন।

মাত্র ১০ বলে ২০ রান করা রিয়ান পরাগ দলকে শক্তিশালী করেন। ১১ ওভারে ৩ উইকেটে রাজস্থান ১৫০ রান করে। জয়সওয়াল ৩২ বলে অপরাজিত ৭৭ রান করেন। মুম্বাইয়ের পক্ষে আল্লাহ গাজানফার দুটি উইকেট নেন।

জবাবে শুরু থেকেই চাপের মুখে পড়ে মুম্বাই। পাওয়ারপ্লের শেষে তিন উইকেট হারিয়ে বিপদের মুখে পড়েন। কিছু ব্যাটার ভালো শুরু পেলেও নিয়মিত উইকেট হারিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরতে পারেনি।

রাজস্থানের বোলিংয়ে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ১১ ওভারে মুম্বাই ৯ উইকেটে ১২৩ রানেই থেমে যায়।

এই জয়ে রাজস্থান রয়্যালস আইপিএলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

Exit mobile version