Site icon দৈনিক নবদিগন্ত

বিশ্বকাপের লড়াইয়ে নেইমারের অস্ত্রোপচার

বিশ্বকাপের লড়াইয়ে নেইমারের অস্ত্রোপচার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র আসন্ন বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যেই সম্প্রতি তিনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানায়, ফিফার আন্তর্জাতিক বিরতির সময় নেইমার এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। ব্রাজিল দলের কোচ কুকা এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, অপারেশনের কারণে নেইমার অনুশীলনে অংশ নিতে পারেননি এবং কিছুদিন বিশ্রামে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুদ্ধারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (PRP) থেরাপির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে দলে জায়গা পেতে নেইমার ইতোমধ্যে বিশেষ পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন। কোচ কার্লো আনচেলত্তির নজরে জায়গা পেতেই তার এই প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

এই অস্ত্রোপচারকে বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণে নেইমারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Exit mobile version