Site icon দৈনিক নবদিগন্ত

প্রধানমন্ত্রী সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানালেন

প্রধানমন্ত্রী সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানালেন

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় টাইব্রেকারে খেলা হয়। সেখানে বাংলাদেশের তরুণ ফুটবলাররা স্নায়ুচাপ সামলে ৪-৩ গোলে ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করে। এ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা বাংলাদেশ দলে আসে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিপক্ষে এই বীরত্বপূর্ণ জয়ের মধ্য দিয়ে আমাদের যুব খেলোয়াড়রা প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো সম্ভব। তিনি খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সাফল্যের জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের সম্মান আরও উজ্জ্বল করবে।

Exit mobile version