Site icon দৈনিক নবদিগন্ত

পাকিস্তান ও ইসরায়েলি শাসনের মধ্যে পার্থক্য করা কঠিন

পাকিস্তান ও ইসরায়েলি শাসনের মধ্যে পার্থক্য করা কঠিন

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান—এমন অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী।

পবিত্র রমজান মাসে এমন হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা। আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—এ ধরনের হামলা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব, ইনশা আল্লাহ।”

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আজ রাতে কাবুলের এক হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা-বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে সব শেষ হয়ে গেল।”

এদিকে আফগান পেসার নাভিন-উল-হক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পাকিস্তান ও ইসরায়েলি শাসনের মধ্যে পার্থক্য করা খুব কঠিন।

Exit mobile version