প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৭:৩৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৫:০৮ পি.এম.

নড়াইলে ছাত্রশিবিরের আয়োজনে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ৪ দলীয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।১৭ তারিখ রোজ শুক্রবার বিকালে নড়াইলের ভরাশোলা শিশু সদন কমপ্লেক্স মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি এস এম সালাউদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ রোমান শেখ, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফাইনাল খেলায় বরাশোলা ও ভাটিয়াপাড়া মুখোমুখি হয়। ভাটিয়াপাড়া কে ২-৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে বরাশোলা।