Site icon দৈনিক নবদিগন্ত

সুস্থ রাজনৈতিক চর্চাই জাতীয় অগ্রগতির ভিত্তি: ইলিয়াস হোসেন মাঝি

সুস্থ রাজনৈতিক চর্চাই জাতীয় অগ্রগতির ভিত্তি: ইলিয়াস হোসেন মাঝি

সুস্থ রাজনৈতিক চর্চাই জাতীয় অগ্রগতির ভিত্তি: ইলিয়াস হোসেন মাঝি

নিজস্ব প্রতিনিধিঃ

সুস্থ ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়ন সাধন সম্ভব বলেই মত প্রকাশ করেছেন নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি। তিনি ২৯ জুন রবিবার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে উল্লেখ করেছেন যে, গণতন্ত্র একটি প্রক্রিয়া, যা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তা দেশের জন্য সুফল বয়ে আনতে সক্ষম। বাংলাদেশে যে সমস্যাগুলো বিদ্যমান, সেগুলো সম্ভবত রাজনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতা ও দুর্নীতির প্রভাবে বেশি প্রকট। গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য হলো সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানুষের অধিকারের সুরক্ষা করা। তাই ভুলগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান দেওয়াই টেকসই পন্থা হতে পারে।

এই তরুণ রাজনীতিবিদ উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক পর্ব সংগ্রাম, আত্মত্যাগ এবং জনসেবার মাধ্যমে গড়ে উঠেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণআন্দোলনের ধারাবাহিকতায় রাজনীতি জনমতের সাথে গভীরভাবে সংযুক্ত ছিল। তবে স্বাধীনতার পর বাস্তব রাজনীতিতে আদর্শের বদলে প্রায় সময় পার্টি স্বার্থ ও ক্ষমতার প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।

কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরও বলেন, দলগুলো যখন তাদের নীতিগত আদর্শ থেকে বিচ্যুত হয়, তখন তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তে বিপ্লব কখনও কখনও আবির্ভাব ঘটায়। ইতিহাসের ডিজাইন এমনটাই। যুগে যুগে বিপ্লবের মাধ্যমেই নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। যখন কোন গোষ্ঠী বা জাতি তাদের নীতিমালা থেকে বিচ্যুত হয়েছে, তখনই একজন উদ্ধারকারীর উদ্ভব ঘটে।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ জনগণের মধ্যে রাজনীতির প্রতি একদিকে প্রয়োজন অনুভব করা হলে আরেকদিকে সন্দেহ সৃষ্টি হয়েছে। বর্তমানে রাজনীতিকে জনকল্যাণের ভিত্তিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পুনর্গঠন করতে হবে, যেখানে নীতিমালা, পরিকল্পনা এবং জবাবদিহিতা বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠা পাবে।

কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি যোগ করেন যে, বর্তমানে বহু দুর্বৃত্ত রাজনীতির ঝান্ডার নীচে এসে আশ্রয় নিয়েছে। তাদের প্রভাবের ফলে রাজনীতি কলুষিত হতে শুরু করেছে। মানুষের মধ্যে রাজনীতির প্রতি ঘৃণা জন্মাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিদের উপর চরম অবিশ্বাস সৃষ্টি হচ্ছে, যা জনগণের অধিকার সুরক্ষা ও দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তার মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি স্থিতিশীল এবং অংশীদারিত্বমূলক গণতন্ত্রের সন্ধানে রয়েছে, কিন্তু রাজনৈতিক সমঝোতা ও মানসিকতা অভাব একটি সংকট হিসেবে কাজ করছে।

নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরও বলেন, আমাদের দেশ রাজনৈতিক দলের কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। সুতরাং, যে দেশটি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই দেশের রাজনীতি কখনই দুর্বৃত্তদের নিরাপদ স্থল হয়ে উঠতে পারে না। যদি রাজনীতি জনগণের স্বার্থে না কাজ করে, তবে সেই সব দল একদিন কালের অন্ধ গহ্বরে হারিয়ে যাবে।

Exit mobile version