Site icon দৈনিক নবদিগন্ত

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগে মতবিনিময় সভা

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ শহিদুজ্জামান। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ জেলার মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, জেলার পক্ষ থেকে তার অবদানের স্বীকৃতি হিসেবে একটি গণসংবর্ধনা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, শিগগিরই বৃহৎ পরিসরে গণসংবর্ধনা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। অনুষ্ঠান সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Exit mobile version