দৈনিক নবদিগন্ত

সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো

সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলো

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ এপ্রিল) মির্জা আব্বাসের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিনই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

Exit mobile version