প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৬:২৯ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২৬, ১১:০৫ পি.এম.

রূপগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া ও মিলাদ

মোঃ রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) উপজেলার ভুলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুইরাভ এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফ বিল্লা আলিফ, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আল আমিন, মুড়াপাড়া কলেজ ছাত্রদল নেতা সেলিম সাইবসহ ভুলতা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আল আমিন বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নির্যাতনের মধ্যেও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তিনি যাওয়ার পরে আমরা তাঁর অবদান শ্রদ্ধা করি। আজ তিনি আমাদের মাঝে নেই—তাঁর এই শূন্যতা পূরণ হবেনা। আমরা তাঁর রুহের শান্তির জন্য দোয়া করি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দেন, সেই দোয়া করি।”

এ সময় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ারের জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবার ও স্বজনদের শোক সহ্য করার শক্তি দেন।”

মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ারের রুহের শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সুখ ও কল্যাণ কামনা করা হয়।