প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৫:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ৫:০৭ পি.এম.

শাহপরীরদ্বীপে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিএনপির ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীরদ্বীপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির সঙ্গে দেখা করেছেন টেকনাফ উপজেলা বিএনপির নেতারা। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

সোমবার (১০ আগস্ট) শাহপরীরদ্বীপে এ সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়। স্থানীয় মানুষের নানা সমস্যা, এলাকার মোট পরিস্থিতি এবং উন্নয়ন বিষয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলাপ করেন উপস্থিত নেতারা।

পরবর্তীতে টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় নেতারা তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিষয় নিয়ে নিজেদের মতামত জানান।

উপস্থিত নেতারা জানান, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে এলাকার সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব। পারস্পরিক আলোচনা মাধ্যমে স্থানীয় জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা সহজ হয়।

সাক্ষাৎকালে স্থানীয় রাজনীতি ও জনগণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। নেতারা টেকনাফের মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় টেকনাফ উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ ও ফুলেল সভাপতি বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।