প্রিন্ট এর তারিখ: জুলাই ৩০, ২০২৬, ১:৪৮ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২৬, ১১:৩৩ পি.এম.

জাতীয় যুবশক্তি খুলনা জেলার আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পী

মো: আল-মাহফুজ শাওনঃ

জাতীয় যুবশক্তি, খুলনা জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সাজিদুল ইসলাম বাপ্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পেশার মানুষ।

অভিনন্দন বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শুরু থেকেই সাজিদুল ইসলাম বাপ্পী নিষ্ঠা, পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তরুণদের সম্পৃক্ত করার দক্ষতার কারণে তাকে খুলনা জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, খুলনা জেলার দূরবর্তী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে তরুণদের সংগঠিত করে একটি শক্তিশালী যুব প্ল্যাটফর্ম গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের দুর্গম ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে যেখানে বেকারত্ব, বৈষম্য ও উন্নয়নের অভাব স্পষ্ট, সেখানে তরুণদের নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার নেতৃত্ব নতুন সম্ভাবনা খুলে দেবে।

আরোও পড়ুন

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান বন্ধে বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

তারা আরও বলেন, তরুণদের শক্তিকে ইতিবাচক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ারে পরিণত করতে সাজিদুল ইসলাম বাপ্পীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার সফলতা এবং জাতীয় যুবশক্তির সামগ্রিক অগ্রগতি কামনা করেন শুভানুধ্যায়ীরা।