সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির পুরাতন কমিটি বাতিল করে নতুন ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সংশোধিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আলহাজ্ব সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে আলহাজ্ব জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়াও মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালামকে সম্মানিত সদস্য এবং জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশরাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ ও মো. সাহারাত হোসেনকে সদস্য করা হয়েছে।
| চৌদ্দগ্রামে বিএনপির মতবিনিময় সভা, দলীয় কার্যক্রম জোরদারের আহ্বান |
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ফলে শ্যামনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কাজ আরও উন্নত হবে বলে আশা করেছেন দলটির নেতাকর্মীরা।