প্রিন্ট এর তারিখ: জুলাই ২৮, ২০২৬, ৩:৩০ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৪, ২০২৬, ১১:০০ এ.এম.

নড়াইলে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করল ছাত্রশিবির

নড়াইল জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের তরুণদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি তাজ মোহাম্মদ। এ সময় আরও ছিলেন জেলা শাখার সেক্রেটারি হাফেজ রোমান শেখসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তাজ মোহাম্মদ বলেন,”মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও আদর্শ মানুষ গড়ে তুলতে তরুণদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং ইতিবাচক সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। মাঠে যত বেশি তরুণদের উপস্থিতি নিশ্চিত হবে, ততই তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ এবং নানা সামাজিক ও ছাত্র সংগঠনকে একসাথে কাজ করতে হবে।

ছাত্রশিবির সবসময় তরুণদের সুস্থ বিনোদন ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে নানা ইতিবাচক উদ্যোগ নেয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আরোও পড়ুন

মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করল উপজেলা জামায়াতের যুব বিভাগ