Site icon দৈনিক নবদিগন্ত

পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পলাশ প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর পলাশে একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত কবি জাকির মুরাদের ৫২তম জন্মদিন উদযাপন করা হয়েছে যেখানে আয়োজক ছিল অয়ন প্রকাশন, এই উপলক্ষে কেক কাটার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলাশ উপজেলার কাঁঠালিয়া পাড়ার নিজামুদ্দিন ঘাটে অবস্থিত শীতলক্ষ্যা রিয়ারভিউ পার্কে ১৩ জুন সারাদিনব্যাপী এই কেক কাটার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব এটিএন নিউজের কবি বাড়ি অনুষ্ঠানের উপস্থাপক কবি আসাদ কাজল। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন ভার্চ্যুয়ালি কবি জাকির মুরাদকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং উপস্থিত দর্শকদের জন্য কিছু মন্তব্য করেন।

উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পাওয়া অনেকেই ছিলেন, যার মধ্যে অয়ন প্রকাশনের মালিক মিঠু কবির, প্রতিবিম্ব প্রকাশনীর মালিক কবি ও কলামিস্ট আবুল খায়ের, কবি সাহিত্যিক ফরিদুল আলম, সুরমা বেগম, আনারকলি, লেখক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ইসলাম, বেতার এবং টিভি শিল্পী রেহেনা পারভিন হাসি, কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম, ঘোড়াশাল পলাশ সারকারখানার ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ঢাকা পিজি হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম, গীতিকার ও বাঁশীবাদক গোলাম কিবরিয়া, দি ডেন্টিষ্ট পয়েন্ট এর স্বত্ত্বাধিকারী কামাল হোসেন এবং কবি, সাংবাদিক ও সংগঠক মিনার হোসেন খান। এছাড়াও, এই অনুষ্ঠানে এলাকার শতাধিক স্থানীয় কবি সাহিত্যিক এবং সাহিত্য প্রেমী উপস্থিত ছিলেন।

কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিকেল ৫টায় কবিকে ফুলের তোড়ার মাধ্যমে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটার মাধ্যমে এই বিশেষ দিন উদযাপন করা হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েন বিজয়ী পলাশের শিল্পী মরন সূত্রধরসহ বিভিন্ন নৃত্য শিল্পী, বাউল এবং লালন শিল্পগোষ্ঠী সংগীত পরিবেশন করে দর্শকদের উপভোগ্য মুহূর্ত উপহার দেন।

Exit mobile version