ডেস্ক রিপোর্ট:
কবি, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলের জন্মদিন আজ। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি বাংলা কবিতার অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। এ পর্যন্ত তার ৩৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
তার রচিত কবিতা নিয়ে ‘আসাদ কাজলের প্রেমের কবিতা’ শিরোনামে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ও শিরিন বকুলের কণ্ঠে একক আবৃত্তির ক্যাসেট ও সিডি প্রকাশিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে তার কবিতা লাইভ রিংটোন হিসেবেও প্রচারিত হয়েছে।
সৃজনশীল কর্মকাণ্ডের পাশাপাশি প্রকাশনা ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তার সৃষ্টিকর্মের বাণিজ্যিক প্রকাশ ও প্রচারের লক্ষ্যে কপিরাইট আইন অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের জন্য একাধিক প্রকাশনা ও সম্প্রচার-সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মওলানা ভাসানী পদক এবং দেশ মাটি মানুষ স্বর্ণপদক লাভ করেছেন।
গণমাধ্যম অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি এটিএন নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘কবিবাড়ি’ এবং বাংলাদেশ টেলিভিশনের ‘চেনামুখ’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি দৈনিক নবদিগন্ত পরিবারের পক্ষ থেকে মোঃ জাকির হোসেন , নির্বাহী সম্পাদক ও প্রকাশক কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।

