মো: আল-মাহফুজ শাওন:
সরকার বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

