Site icon দৈনিক নবদিগন্ত

দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশ নিয়োগ দেওয়া হবে নারী কর্মীদের।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের চিকিৎসাসেবা ব্যয়বহুল হলেও সরকারের উদ্দেশ্য শুধু চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এতে হাসপাতালে রোগীর চাপ কমবে।

ঘোষণা অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। বিশেষ করে তারা পরিবারে খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করবেন, যাতে রোগ প্রতিরোধ সম্ভব হয়।

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Exit mobile version